Stride Nation

Run

Run for Free Footpaths 2025

Fitness Footprints গর্বের সঙ্গে আয়োজন করছে “Run for Free Footpaths 2025”, একটি ১০ কিলোমিটারের ভার্চুয়াল রানিং ইভেন্ট, যা ফুটপাত পুনরুদ্ধার এবং এগুলো সবার জন্য উন্মুক্ত করার বার্তা ছড়িয়ে দিতে পরিচালিত হচ্ছে। এই ইভেন্ট আপনাকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ করে দিচ্ছে, যেখানে আমরা সবাই মিলে সুরক্ষিত এবং বাধাহীন ফুটপাত নিশ্চিত করার জন্য সচেতনতা তৈরি করবো।

_________________________________________________

ইভেন্টে অংশগ্রহণের কারণ:

এই ইভেন্টে অংশ নিয়ে আপনি শুধু দৌড়াবেন না, বরং আপনি এ জন্যও প্রচার করবেন:
• একটি নিরাপদ এবং হেঁটে চলার উপযোগী নগর পরিবেশ।
• ফুটপাত থেকে অবৈধ দখল দূরীকরণ।
• পথচারীদের সমান সুযোগ নিশ্চিত করা।

আপনি অভিজ্ঞ রানার হন বা একেবারে নতুন, এই ইভেন্ট আপনাকে যেকোনো সময়, যেকোনো স্থানে দৌড়ানোর সুযোগ দেবে এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনের অংশ হতে সাহায্য করবে।

_________________________________________________

ইভেন্টের বিস্তারিত:
• দূরত্বঃ ১০ কিলোমিটার
• কাট-অফ টাইমঃ নির্দিষ্ট কোনো কাট-অফ টাইম থাকছে না।
• রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ পরে জানানো হবে।
• ডেটা রেকর্ড করার সময়কালঃ ২০-৩০ এপ্রিল ২০২৫
• ডেটা জমা দেওয়ার সময়কালঃ ২০-৩০ এপ্রিল ২০২৫
• পার্টিসিপ্যান্ট লিমিটঃ ৩০০ জন।

_________________________________________________

কীভাবে কাজ করবে:
1. রেজিস্ট্রেশন করুন: [রেজিস্ট্রেশন লিংক] এ গিয়ে সাইন আপ করুন।
2. দৌড়ান: ইভেন্টের নির্ধারিত সময়ের মধ্যে আপনার ১০ কিলোমিটার রান সম্পন্ন করুন।
3. শেয়ার করুন: আপনার দৌড়ের বিবরণ ও ছবি সোশ্যাল মিডিয়ায় #RunForFreeFootpaths2025 হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করুন এবং অন্যদের অনুপ্রাণিত করুন।

_________________________________________________

আপনার জন্য কী থাকছে:
• E-BIB Number
• Finisher Special China Medal
• Finisher E-Certificate
• Special Gift
• T-shirt (if needed)

_________________________________________________

রেজিষ্ট্রেশন ফি:
• Without T-shirt: 599 Tk
• With T-shirt: 849 Tk
• রেজিষ্ট্রেশন চার্জের সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে।
• পেমেন্ট মেথডঃ পরে জানানো হবে।

_________________________________________________

পোডিয়াম:
• টপ ৩ জন পুরুষ এবং নারী ক্যাটাগরির জন্য ক্রেস্ট এবং গিফট।
• সবার শেষে দৌড় শেষ করা ১ জন পুরুষ এবং নারী ক্যাটাগরির জন্য ক্রেস্ট এবং গিফট।
(যদি প্রতিটি ক্যাটাগরিতে কমপক্ষে ২০ জন পার্টিসিপ্যান্ট থাকে)

  • Date : April 20, 2025 - April 30, 2025
  • Time : 11:30 am - 12:30 pm (Asia/Dhaka)
  • Venue : Virtual
Scroll to Top